ইনফর্মেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইনফর্মেশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

প্রশ্নঃ ১Google AdsenseNon Hosted Account Approve পাওয়ার জন্য নিম্নে আমার কয়েকটি প্রশ্ন ?

১। Application করার পূর্বে নুন্যতম কতগুলো আর্টিকেল থাকতে হয়???
২। About Us, Contact, Privacy & Policy বাদে আরো কি কি এ্যাড করতে হয়??? বা থাকলে ভালো হয়??
৩। Google Adwords দিয়ে Google এ ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে কি Google Non Hosted Account এর সুবিধা নেওয়া যেতে পারে কিনা??? অথবা Adsense Approve নেওয়ার জন্য কেমন priority থাকতে পারে?
৪। Content Image যদি Google Search এর মাধ্যেমে নিয়ে ব্যবহার করা হয় তাহকে কি Approve পাওয়া সম্ভব? নাকি একদম Unique Image and Unique Article Publish করতে হবে?
৫। কত Word এর আর্টিকেল থাকলে ভালো হবে?
৬। Google Adsense এ Apply করার আগে কি কি Check List তৈরি করা দরকার বলে আপনি মনে করেন???

    উত্তর –
    উত্তর ১. ৪০-৫০ টা হলে ভালো হয়। বেশি হলে আরও ভালো। তবে সকল কন্টেন্ট অবশ্যই যেন ৮০% + ইউনিক এবং ইউজার ফ্রেইন্ডলি থাকে। সেটা ভালো ভাবে চেক করে নিবেন।
    উত্তর২. About Us, Contact, Privacy & Policy &DMCAতো থাকবেই। পাশাপাশি খেয়াল রাখবেন কোন ক্যাটাগরি যেন ফাকা না থাকে। প্রতিটা ক্যাটাগরি তে মিনিমাম ৫-৭ টা কনটেন্ট রাখবেন। তাহলে বেশি ভালো হয়।
    উত্তর৩. Google Adwords দিয়ে যেকোনো বিজ্ঞাপন দিলেও অ্যাডসেন্স এপ্রুভাল এর জন্য কোন এক্সট্রা সুবিধা নাই। গুগলের এমন কোন নীতিমালা নেই।
    উত্তর ৪. Unique Image হলে সবচেয়ে ব্যাটার । তবে গুগল থেকে কখনোই কপিরাইট ইমেজ নিবেন না, কোন ইমেজ নিলেও টাইটেল এবং সাইজ পরিবর্তন করে দিবেন । কোন সমস্যা হবে না।
    উত্তর ৫. প্রতিটা আর্টিকেল ৪০০-৫০০ ওয়ার্ড হলে ভালো হয়। বেশি হলে তো আরও ভালো ।
    উত্তর ৬. Google Adsense এ Apply করার আগে অবশ্যই কিছু Check List তৈরি করা দরকার ।
    যেমন…

    #প্রথমে টপ লেভেল ডোমেইন ডট কম দিয়ে সাইট বানান। সাইটের বয়স ২-৩ মাস পর্যন্ত রেগুলার ১ টা করে আর্টিকেল পাবলিশ করুন। (বাচ্চা সাইটে ফল আশা করবেন না)

    #সাইটের সকল কন্টেন্ট ৮০- ৯০ % ইউনিক কিনা এবং গুগল পলিসির ভিতরে আছে কিনা চেক করে নিতে হবে।

    #সাইটের সকল গুরুত্বপূর্ণ পেজ ঠিক আছে কিনা চেক করতে হবে।
    #সাইটের পোস্ট ৪০-৫০ টা ঠিকমতো ইনডেক্স হচ্ছে কিনা, ওয়েবমাস্টার টুলস এ দেখতে হবে
    #সাইটের ডিজাইন ইউজার এবং এসইও ফ্রেন্ডলি কিনা সেটা চেক করতে হবে।
    #সাদা সিদে ন্যাভিগেশন এবং লেয়াউট এ সব দরকারি জিনিস রাখতে হবে।

    #সার্চ ইঞ্জিনে কিছু Organic Keywords এ টপে Rank করালে এক্সট্রা পাইরটি পাওয়া যাবে। (যদিও Content is BIG King)

    এইসব কিছু ঠিকমতো চেক করে ৫০-৬০ দিন বসয়ের একটা সাইট দিয়ে এপ্লাই করলে ১০০ % শিওর প্রথম চান্সেই এপ্রুভ পাওয়া সম্ভব। ধন্যবাদ
    ———————

প্রশ্নঃ২ Non Hosted Adsense এর জন্য Alexa rank কোন প্রভাব বিস্তার করে ?
উত্তরঃ না। তবে এলেক্সা ভালো করা সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ৩ ভাই আর্টিকেল গুলো যদি স্পিন করা হয় এবং গুগলের কপি স্কেপ প্রিমিয়াম পাশ হয় তাহলে কি এডসেন্স দিবে ?
উত্তরঃ এইভাবে অনেকেই চেষ্টা করেছে, কেউ পায় নাই। ইউনিক আর্টিকেল হলেই সহজে পাওয়া যায়। আর্টিকেল স্পিন করার চিন্তা থাকলে তো হবে না ভাই।
প্রশ্নঃ৪
১.ডোমেইন নেম ৬ শব্দের হলে সমস্যা হবে কিনা?
২. unique article এর সাথে ইমেজ গুগল থেকে নিয়ে পাব লিশ করলে কোন সমস্যা হবে কিনা?

উত্তরঃ
১. কোন সমস্যা হবে না। তবে, আমি সাজেস্ট করবো Keywords Target করে ডোমেইন নাম পছন্দ করুন । সেটাই বেশি ভালো হবে।
২.গুগল থেকে কারো কপিরাইট সিল দেওয়া / প্রোটেকশন করা ইমেজ নিবেন না। আর গুগলের ইমেজ নিলেও ইমেজের টাইটেল এবং সাইজ পরিবর্তন করে দিবেন। আশা করি কোন সমস্যা হবে না।

প্রশ্নঃ৫ সাইটে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল আছে কিন্তু ভিজিটর খুবই কম এমন সাইট দিয়ে কি অ্যাডসেন্স পাওয়া যাবে?

উত্তরঃ গুগল চায় ভালো মানের কনটেন্ট। ভিজিটর কোন ফ্যাক্ট না Top Level Domain, About, Contact, Privacy & DMCA পেজ ঠিক থাকলে approval পেয়ে যাবেন।

প্রশ্নঃ৬ Bangladesh থেকে non hosted এর জন্য কোন niche approve হয় বেশি ? Any Suggestion to start a new blog for quick approval. I mean which niche get approval easily?

উত্তরঃ ভালো প্রশ্ন ।। আমি বেশিরভাগ সময়ে Smartphone review, Education Result & Technology সাইট দিয়ে বেশি approve পেয়েছি ।

প্রশ্নঃ৭ আমি কি google adsense এর জন্য Sub domain ব্যবহার করতে পারি ?

উত্তরঃ Yes .. but আগে টপ লেভেল ডোমেইন দিয়ে এপ্রুভ করাতে হবে, তারপর সাব ডোমেইন এ অ্যাডসেন্স ব্যাবহার করতে পারবেন ।

প্রশ্নঃ৮ troll সাইট এ কি adsense aprove হবে ? content কেমন লাগবে?

উত্তরঃ এই টপিক যদি গুগলের নীতিমালা ভঙ্গ না করে, তবে ভালো মানের ৪০-৫০ টা পোস্ট দিয়ে এপ্রুভ করাতে পারবেন। আমি সাজেস্ট করবো, কোন প্রোডাক্ট বেইজ এবং ইনফরমেটিভ সাইট বানান। Example : Smartphone review, Technology g tips, health tips এইসব বিসয়ে তাড়াতাড়ি এপ্রুভাল পাবেন .

প্রশ্নঃ৯ website এর article গুল মিনিমাম কত ওয়ার্ড এর হতে হয়?

উত্তরঃ ৪০০-৫০০ ওয়ার্ড হলে ভালো হয়। নয়লে insufficient Content দেখাতে পারে।

প্রশ্নঃ১০ ব্লগ ছাড়া অন্য অন্য কোন সাইট এর জন্য আপ্রভাল সম্ভব কি? যেমন কোশ্চেন এন্সার, হাউ টু ইটিসি।

উত্তরঃ এইরকম সাইটের অথারিটি ভালো মানের হলে +Alexa Rank১ লাখের নিচে থাকলে হবে। মিনিমাম ৫-৭ মাস এসইও করতে হবে । তাহলে পাওয়ার চান্স আছে।

প্রশ্নঃ১১ 1. নিস হিসেবে “blogspot tutorial” কেমন? এটা দিয়ে পাবো ?
2. blogspot.com এ আমি টপ ডোমেইন এড করলে ভালো হবে? নাকি হস্তিং কিনে ডোমেইন এড করবো?
উত্তরঃ
1. web Design, SEO, Graphic টিউটরিয়াল or technology টিপস সাইট দিয়ে খুব সহজেই অ্যাডসেন্স এপ্রুভ হয়।
2. হস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস এ সাইট বানালে ভালো হবে। এসইও তে বেশি সুবিধা পাবেন।

প্রশ্নঃ১২ আমার সাইট এর সব visitor যদি facebook থেকে আসে তাহলে কি adsense দিবে ?
উত্তরঃ গুগল সব আইন মেনে সাইট বানালে ভিজিটরস না থাকলেও অ্যাডসেন্স দিবে । ফেসবুকের ভিজিটরের এর চেয়ে গুগল সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটরের ডিমান্ড বেশি। কাজেই এসইও তে বেশি জোর দিতে হবে।

প্রশ্নঃ১৩ Hosted and non-hosted adsense এর মাঝে পার্থক্য কি ?

উত্তরঃ Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইটYouTube& Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতে ঝামেলা করে। আর নিজস্ব সাইটে Non Hosted Adsense ম্যাক্সিমাম 500 Website এ ব্যাবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ %.

প্রশ্নঃ১৪ আপনি ভালো মানের আর্টিকেলের উপর খুব জোর দিচ্ছেন । আচ্ছা ভাই আর্টিকেলের মান ভালো না খারাপ হল এটা চেক করার কি কোন সাইট বা সফটওয়ার আছে ? একটা ভালো কুয়ালিটি সম্পর্ন আর্টিকেলের কি কি গুন থাকতে হয় ?

উত্তরঃ এখানেসকল জনপ্রিয় টুলসগুলোআছে। আপনি এগুলো দিয়ে চেক করতে পারবেন। পেইড টুলসগুলো আরও ভালো রেজাল্ট দেখায়

প্রশ্নঃ১৫
1. আমার একটা ব্লগ আছে ব্লগার এ domain এখনো set করা হয়নি কিছুদিন এর মধ্যে domain set করব। এখন পর্যন্ত ৫০ টা পোস্ট করা হয়েছে। সব পোস্ট ৮০% unique. ব্লগ এ আমার প্রতিদিন ১০০+ visitor আসে। domain set করার পর কতদিন পর adsense apply করলে approve পাইতে পারি।
2. ভালমানের content বলতে আমি কোনটাকে বুজব ভাই? একটু বলবেন।
3. আমার content এর যদি কোনো problem থাকে and আমি যদি সেইটা একবার apply করার পর বুজতে পারি and যদি সেই content গুলো delete করে দিয়ে আবার fresh কনটেন্ট পোস্ট করে আবার apply করি তাহলে কি problem হবে approve পাইতে?

উত্তরঃ
1. কোথায় ডোমেইন সেট করবেন ? ব্লগারে ? আমি বলবো না। ওয়ার্ডপ্রেস এ নিজস্ব সাইট বানান। WP Best SEO Friendly তবে, ব্লগারে ডোমেইন সেট করলে এক মাস পরে এপ্লাই করে দেখুন। কনটেন্ট ভালো মানের হলে এপ্রুভ পেয়ে যাবেন।
2. কপি পেস্ট মুক্ত ফ্রেশ কনটেন্ট ।অবশ্যই গ্রামার, সেন্টেন্স এবং কতো % ইউনিক সেটা মাথায় রাখতে হবে, আশা করি বুঝতে পেরেছেন।
3. ডিলেট করলে বিপদে পড়বেন। 404 not Found আসবে আর সাইটের Rank হারাবেন। কনটেন্ট আপডেট কিংবা রি – রাইট করলে ভালো হবে।

প্রশ্নঃ১৬
1। ওয়েবসাইটের বয়স যদি ৩মাস পার হয়ে থাকে এবং ২৫০ টা পোষ্টের মধ্যে ১০০ টা পোষ্ট ৫০% ইউনিকের নিচে থাকে তাহলে কি অ্যাডসেন্স পাওয়া যাবে ????
2। অ্যাডসেন্স এপ্রুপ পেতে কোনটা বেশি জরুরি .. ‘‘ইউনিক পোস্ট ’’ না কি ‘‘ভিজিটর’’ ????

উত্তরঃ এইরকম সাইট দিয়ে পাওয়ার চান্স কম। ৮০ % + ইউনিক আর্টিকেল লাগবে। তাহলে পেয়ে যাবেন। অ্যাডসেন্স পাওয়ার জন্য ইউনিক পোস্ট জরুরী

প্রশ্নঃ১৭ Non Hosted Google Adsense বলতে কি বুঝায়। যদি একটু বিস্তারিত বলেন প্লিজ

উত্তরঃ নিজস্ব সাইট দিয়ে এপ্রুভাল পাওয়া গুগল অ্যাডসেন্স একাউন্ট হচ্ছে Non Hosted Google Adsense । এই এক একাউন্ট দিয়ে আপনি ৫০০ ওয়েবসাইটে অ্যাড ব্যাবহার করতে পারবেন।

প্রশ্নঃ১৮ blogspot.com থেকে ব্লগিং করল্র কি Adsense পাব?

উত্তরঃ ২০১১ – ২০১২ সালে দিতো , এখন শুনি নাই যে কেউ ব্লগস্পট দিয়ে পাচ্ছে। Non Hosted পেতে চাইলে নিজস্ব ডোমেইন লাগবে । ফ্রী কোন সাব ডোমেইন দিয়ে না।

প্রশ্নঃ১৯ hosted account কি non hosted account এ convert করা যায় ?

উত্তরঃ হ্যাঁ করা যায়, গুগল পলিসি তে সাইট বানিয়ে অ্যাডসেন্স একাউন্ট এ সাইট অ্যাড করতে হবে। গুগল রিভিউ করবে, সব ঠিক থাকলে .Com এ অ্যা
ড সো করবে। আর কোন সমস্যা থাকলে .Com এ অ্যাড দেখাবে না। তবে এর চেয়ে Non Hosted Account সহজেই পাওয়া যায়।
প্রশ্নঃ২০ Privacy & DMCA পেজের কনটেন্ট দিবো কি ভাবে? করো দেখে রিরাইট করবো না ইউনিক লিখবো। না কি কোন টুল দিয়ে জেনারেট করে নিবো?
উত্তরঃ Privacy টুলস দিয়ে জেনারেট করবেন আরDMCA পেজসবার একই রকম থাকে । ২-৪ লাইন গুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে দেন। এখনো কোন দিন সমস্যা হয় নাই। আশা করি আপনার বেলাতেও হবে না।এখান থেকে আপনার সাইটের নাম এবং ইমেইল দিয়ে ফ্রী তেই জেনারেট করতে পারবেন . কোন সমস্যা নাই >>https://www.google.com.bd/search?q=adsense%20privacy

প্রশ্নঃ২১ ফ্রী ডোমেইন হোস্টিং সাইট যেমন .tk এবং ooowebhost থেকে সাইট তৈরি করে কি এ্যাডসেন্স পাওয়া যাবে?
উত্তরঃ না

প্রশ্নঃ২২
১। শুনেছি উন্নত দেশ যেমনঃ USA, UK, Spain প্রভৃতি দেশ থেকে আবেদন করলেই নাকি adsense account এবং code তৎক্ষণাৎ পাওয়া যায়। ব্যাপারটি কতখানি সত্য?
২। blogger এবং নিজস্ব website ( .com domain ) দিয়ে আবেদন করে পাওয়া account গুলোর মধ্যে advantage & disadvantage কি?
৩। উন্নত দেশ থেকে পাওয়া account এবং আমাদের দেশ থেকে পাওয়া account গুলোর মধ্যকার advantage / disadvantage কি?
৪। Developed country-র address verified account-এ আমাদের দেশের কাউকে admin হিসেবে add করা যায় কিনা? গেলে সে কি ঐ account-এর পরিপূর্ণ নিয়ন্ত্রক হতে পারবে? payee name & bank address আমাদের দেশের admin-এর দিলে সমস্যা আছে কি? আর দিতে পারুক বা নাপারুক, আমাদের দেশ থেকে পরিচালিত হওয়ার জন্য কোনরকম banned হওয়ার সম্ভবনা আছেকিনা?

উত্তরঃ
উত্তর ১. সত্য । তবে এটা করলে গুগলের নীতিমালা ভঙ্গ করবেন। কারন, আপনার দেশ বাংলাদেশ। ভেরিফাইড করা এবং টাকা তোলা নিয়ে ঝামেলায় পড়বেন। অথবা অইদেশের কাউকে দিয়ে সেম নাম ঠিকানায় ব্যাংক একাউন্ট করতে হবে।
উত্তর ২. কোন advantage & disadvantage নাই। তবে ওয়ার্ডপ্রেস সাইটে এসইও সুবিধা বেশি পাবেন, যেইসব ব্লগারে পাবেন না।
উত্তর ৩. advantage & disadvantage নাই। সকল সুবিধা সমান।
উত্তর ৪. এই পোস্টে আমার প্রথম উত্তর দেখুন… আমি এটা সাজেস্ট করি না।

প্রশ্নঃ২৩ ১. এডসেন্স কত প্রকার ও কি কি? এবং এদের মধ্যে পার্থক্য কি ?

উত্তরঃ অ্যাডসেন্স সাধারণত ২ প্রকার।Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইট Youtube & Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতেও ঝামেলা করে। আর নিজস্ব সাইটে পাওয়া একাউন্ট হচ্ছে Non Hosted Adsense , এটা দিয়ে ম্যাক্সিমাম 500 Website এ ব্যাবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ % ।

প্রশ্নঃ২৪
ভাই আমি মোবাইল রিভিউ নিয়া একটা সাইট বানাতে চাই। কিন্তু কথা হল। মোবাইল এর ফিচার তো এক এখানে ইউনিক কি লিখবো। আর মোবাইল এর ফটো গুলো যদি কোম্পানির সাইট থেকে নেই। তাইলে কি গুগল কপি রাইট এ ফেলবে, আর Adsence কি approve পাবো ১ মাসের মধ্যে । আমি on page & off page seo সবই পারি।
–যদি সব ঠিক করে ১ মাস পর apply করি তাইলে adsence পাওয়ার সম্ভাবনা কেমন। আর রিভিয় গুলো কেমনে লিখলে ভাল হবে। একটু কিলিয়ার করলে ভাল হতো
–visitor 100-200 per day হলে কি approve হবে ?

উত্তরঃ GSMARENA.Comএই মানের পোস্ট লিখবেন। আর কনটেন্ট এ মোবাইল স্পেসিফিকেশন লিখতে গেলেও উপরে নিচে ২-৪ লাইন লেখা যায়, কাজেই চিন্তার কিছুই নাই। আসতে আস্তেই ভালো লিখতে পারবেন। আর সাইট ১ মাসের উদ্দেশে না বানিয়ে, ১ বছরের উদ্দেশে বানান। নয়লে সফল হতে পারবেন না।
—ছবি নেয়ার ক্ষেত্রে কোম্পানির কপিরাইট থাকলে সমস্যা হবে। কারো ইমেজ নিলেও টাইটেল এবং সাইজ পরিবর্তন করে নিবেন।
–একটা সাইট দিয়ে আমি ১৩ দিনেও এপ্রুভাল পেয়েছি। সবই কনটেন্ট এবং এসইও এর জোরে, তবে নরমালি ৪০-৫০ দিন সময় নিলে ভালো হয় ।
— কনটেন্ট ভালো হলে ভিজিটর ছাড়াও এপ্রুভ হবে। তবে, দিনে ১০০০ এর নিচে ভিজিটরস থাকলে, ভালো মানের আয় করতে পারবেন না।

প্রশ্নঃ২৫ Adsense কিভাবে পাব? আর Adsense কিভাবে ধরে রাখব আর বেশি বেশি Income কিভাবে করব ?

উত্তরঃ গুগলের নিয়ম অনুযায়ী সাইট বানিয়ে অ্যাডসেন্স এপ্লাই করলে পাওয়া যায়। আর অ্যাডসেন্স ধরে রাখার জন্য গুগলের কোন টার্মস ভঙ্গ করা যাবে না। আর বেশি বেশি ইনকামের জন্য বেশি বেশি ভিজিটরস লাগবে। তার জন্য এসইও জানতে হবে।

প্রশ্নঃ২৬ 100% unique article এর সাথে ইমেজ গুগল থেকে নিয়ে পাব লিশ করলে কোন সমস্যা হবে কিনা?

উত্তরঃ কপিরাইট মুক্ত ইমেজ থাকলে কোন সমস্যা হবে না। ইমজের টাইটেল এবং সাইজ পরিবর্তন করে নিবেন।

প্রশ্নঃ২৭ ১ টা Top LVL Domain নিয়ে যদি ওইটাকে ব্লুগার এ Hosting করি এবং ওইটায় ১৫ দিনে ১৫ টা ৩০০ Word এর article smallseotools.com/plagiarism-checker দিয়ে 100% ইউনিক করে ১৫ দিনে পোস্ট করি তার পর Apply করি তো পাব কিনা ? আর ওইটা তো NoN hosted Adsense Hobe Tai na ?? Worepress free Hosting করে কি apply করা যাবে? approve হবে ??

উত্তরঃ আপনার সকল প্রশ্নের উত্তর এপ্রুভ হবে না। Site Dose Not Complete with Google Policy এই সমস্যা দেখাবে। সঠিক গাইড পাওয়ার জন্য আজকের ইভেন্টে সকলের পোস্টে আমার কমেন্টগুলো কষ্ট করে পরে নিবেন। আসা করি সব পুরিস্কার বুঝে যাবেন।

প্রশ্নঃ২৮
1. Hosted Account এবং Non- Hosted Account এর মধ্যে পার্থক্য কি?
2. কিভাবে Hosted Account এবং Non- Hosted Account পাব?
3. Hosted Account এবং Non- Hosted Account এর সুবিধা এবং অসুবিধা কি?

উত্তরঃ
উত্তর ১. Hosted Adsense & Non Hosted Adsense এর মদ্ধে মেইন পার্থক্য হচ্ছে… Hosted শুধুমাত্র গুগলের সাইট Youtube & Blogger এ ইউজ করা যায়। তবে শুনেছি ২০১৪ সালের পরে পাওয়া Hosted Adsense নাকি ব্লগারে অ্যাড দেখাতে ঝামেলা করে। আর নিজস্ব সাইটে Non Hosted Adsense ম্যাক্সিমাম 500 Website এ ব্যাবহার করা যায়। রেভিনিউ শেয়ারিং সেম ৬৮ % .
উত্তর২. Youtube দিয়ে Hosted Account এবং আপনার নিজস্ব ওয়েবসাইট দিয়ে Non- Hosted Account পাবেন।

উত্তর৩. প্রথম উত্তর আরও একবার পড়ুন ।

প্রশ্নঃ২৯ ভাই এডসেন্স পেতে সাইটের বয়স কত লাগবে ? কতগুলো পোষ্ট আর কি রকম এসইও করা লাগবে ?

উত্তরঃ গুগল এর মেইন শর্ত হচ্ছে হাই কুয়ালিটি ভালো মানের কনটেন্ট এবং ১ টা টপ লেভেল ডোমেইন দিয়ে সাইট বানাতে হবে। তারপর সাইটে ৪০-৫০ দিন সময় নিয়ে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। সাইটে About, Privacy, Contact us & DMCA পেজ গুলো ঠিক মতো পাবলিশ করতে হবে। সাইটের সকল পোস্ট Google Webmaster এ সাবমিট করতে হবে। তারপর হালকা পাতলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। তারপর সাইটের বসয় ৫০-৬০ দিন হলে গুগল অ্যাডসেন্স এপ্লাই করুন। অ্যাডসেন্স এপ্রুভ হতে সময় লাগবে না।

প্রশ্নঃ৩০ আমার সাইট এ 15/20 টার মতো আর্টিকেল আছে। এবাউট পেজ, কনটেক পেজ, প্রাইভেসি পলিসি পেজ আছে। সাইট এর বয়স প্রায় ১ বছর। এখন কি আমি এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারি বা আমার আর কি কি করতে হবে এডসেন্স পাওয়ার জন্য?

উত্তরঃ এপ্লাই যেকোনো সাইট দিয়ে করা যাবে। কিন্তু সব সাইট দিয়েই এপ্রুভ হবে না। ভালো হয় গুগল পলিসি মেনে সাইটে আরও ৩০ টা পোস্ট দেন। তারপরে এপ্লাই করেন।

প্রশ্নঃ৩১ গুগল অ্যাডসেন্স এর টাকা কিভাবে উঠানো যায় ?

উত্তরঃ ২০১৩ সালের ডিসেম্বরের আগে পর্যন্ত আমরা বাংলাদেশের সবাই চেক দিয়ে টাকা ক্যাশ করাতাম। মাস খানিক সময় লাগতো টাকা ক্যাশ করতে। এখন EFT আছে । সরাসরি ৪-৫ দিনেই টাকা ব্যাংক এ চলে আসে, আমি ডাচ বাংলা ব্যাংক দিয়ে তুলি। অনেকেই ব্র্যাক দিয়েও তুলে, কোন সমস্যা নাই।

প্রশ্নঃ৩২ ভাইয়া. com Domain নিয়ে বাংলায় ব্লগিং করলে এডসেন্স পাওয়া যাবে?
উত্তরঃ না

প্রশ্নঃ৩৩ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking কিভাবে অ্যাড করা যায়? সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ধারাবাহিকভাবে কি করতে হয়?

উত্তরঃ হোস্টেড অ্যাডসেন্সে অ্যাকাউন্টে পেমেন্ট মেথড হিসেবে DBBL Mobile Banking হিসাবে অ্যাড করা যায়।Adsense & Domain Parkingগ্রুপের কয়েক DBBL Mobile Banking দিয়ে টাকা তুলে। আমি কখনো ইউজ করি নাই। সম্ভবত Account No. এর জায়গায় Mobile Banking নাম্বার দিতে হয়। গ্রুপে একসময় পোস্ট দিয়েন। যারা ইউজ করে, তারা আরও বিস্তারিত বলতে পারবে।

প্রশ্নঃ৩৪ Hubpage দিয়ে যে অ্যাডসেন্স পাওয়া যায় ‍সেটার সাথে নিজের website থেকে পাওয়া অ্যাডসেন্স এর পার্থক্য কতখানি ???

উত্তরঃ নিজস্ব সাইট দিয়ে পাওয়া আর ৩য় পক্ষ দিয়ে পাওয়া এক জিনিস নয়। ওরা অবশ্যই আপনার একাউন্টের কিছু % কমিশন কেটে রাখবে।

প্রশ্নঃ৩৫ adscence approve পাওয়ার পর যদি আমি আমার সাইট এর banner বা অন্য কোথাও সাইট এর related niche এর cpa বা অন্য কোন product এর promotion করি, তাহলে কি adsense এর কোন problem হবে ?

উত্তরঃ promotion/cpa তে যদি গুগল পলিসি ভঙ্গ করে এমন কিছু থাকে, তাহলে ব্যাবহার না করাই ভালো। তবে Amazon & Adsense একই সাইটে ব্যাবহার করা যায়। কোন সমস্যা হয় না।

প্রশ্নঃ৩৬ আমি আমার সাইট এর কোন sub domain create করে কি adsense ব্যবহার করতে পারি ?

উত্তরঃ টপ লেভেল ডোমেইন দিয়ে নেওয়া রানিং অ্যাডসেন্স থাকলে পারবেন। সাব ডোমেইন দিয়ে নিউ অ্যাডসেন্স পাওয়া যাবে না।

প্রশ্নঃ৩৭

১। আমার youtube adsense account আছে । non hosted site এর জন্য কি আমি adsense apply করতে পারব ? এক্ষেত্রে কি কোন problem এ পরতে হবে ?
২। Youtube and website এর জন্য ২ টার earning কি একসাথে দেখাবে ।। না আলাদা আলাদা দেখাবে ?

উত্তরঃ
উত্তর ১. হ্যাঁ পারবেন। ঝামেলাজুক্ত কাজ। তবে এর চেয়ে নতুন নেওয়া অনেক সহজ ।
উত্তর২. সব রিপোর্ট আলাদা দেখতে পারবেন।

প্রশ্নঃ৩৮ এখন বর্তমান ইউটিউব অ্যাডসেন্স কি ব্লগার এ ব্যবহার করা সম্ভব?
যদি যায় তাহলে বর্তমানে কিভাবে করব?

উত্তরঃ আমি ২০১২ এর পরে আর কোন ব্লগস্পট এ অ্যাড ব্যাবহার করি নাই। ২০১৪ সালের আগের একাউন্টে হতো । এখন অনেকেই বলেBlogspotএ অ্যাড সো করে না। ভালো মানের ৪০-৫০ টা পোস্ট দিয়ে চেষ্টা করে দেখুন। হতেও পারে আবার নাও হতে পারে।

প্রশ্ন ৩৯. আমার যদি ইতোমধ্যেই একটি Adsense একাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমার ছোট ভাই আরেকটি একাউন্ট এপ্লাই করতে পারবে যদি বাড়ির এড্রেস একি হয়?

উত্তরঃ আলাদা সাইট, আলাদা কম্পিউটার আইপি, আলাদা ঠিকানা এবং আলাদা Payee Name দিয়ে সহজেই এপ্রুভ পাবেন। আশা করি কোন ঝামেলা হবে না।

প্রশ্নঃ৪০ বাংলা ওয়েবসাইট হলে কি adscence apply করা যাবে ?

উত্তরঃ এপ্লাই করা যাবে কিন্তু এপ্রুভ হবে না। কারন, গুগল এখনো বাংলা পারমিশন দেয় নাই। অন্য সাইট দিয়ে এপ্রুভ করিয়ে বাংলা সাইটে ইউজ করা যায়।

রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬

প্রথমেই আসি ডোমেইনের কথায়। আজকাল tk ml ga gq এসব ডোমেইন ফ্রিতে পেয়ে সবাই অনেক খুশি। কিন্তু এসব ডোমেইনের  মেয়াদ হল ১ বছর। আমি যতদূর জানি, পরের বছর থেকে ১০ ডলারের মত লাগে রিনিউ করতে। এখন দেখি কেন এসব ডোমেইন আমাদের ব্যবহার করা উচিত নয়।
১। ধরলাম আপনি এক বছর পরিশ্রম করে একটা ব্লগ দাঁড় করালেন, কিন্তু পরের বছর থেকে যদি এই পরিশ্রম পানিতে ফেলে দিতে না চান, তাহলে আপনাকে এটা ১০ ডলার দিয়ে রিনিউ করতে হবে। ১০ ডলার হলে তো টপ লেভেল ডোমেইনই পাওয়া যায়, তাহলে ফ্রি কেন? ফ্রি এর পেছনে টাকা ঢালতে না পারলে আপনার এই একবছরের কাজ কিন্তু শেষ!
২। freenom একটা চিটার কোম্পানি (এর বহু প্রমান আপনি গুগল ঘাঁটলে পাবেন)। আপনার ব্লগে যদি ভাল ভিজিটর আসা শুরু করে, তাহলেই আপনার ডোমেইনটা তারা নিয়ে নিবে এবং সেখানে বিভিন্ন এড দিয়ে ভরে রাখবে। এড-এর টাকা কিন্তু আপনি পাবেন না! আপনাকে শোনানো হবে আপনি তাদের নীতিমালা ভেঙ্গেছেন, তাই তারা আপনার ডোমেইন বাতিল করে দিয়েছে। কবে ভাঙলেন, কিভাবে ভাঙলেন, কোন নীতিমালা ভাঙলেন- এসব কিন্তু কিছুই আপনি জানবেন না। পরিশ্রম করে ভিজিটর আনলেন, এখন যদি সেই ডোমেইনটাই নিয়ে নেই, এর চেয়ে বড় দুঃখ আরো হতে পারে?
৩। ব্লগ জনপ্রিয় করার জন্য আপনাকে সার্চ ইঞ্জিনের ভিজিটর লাগবেই। কিন্তু বেশিরভাগ সার্চ ইঞ্জিন ফ্রী ডোমেইনকে অবজ্ঞার চোখে দেখে। এজন্য আপনি যদি কোয়ালিটি কন্টেন্টও লিখেন, তাহলেও তা ইগনোর হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আবারো আপনার পরিশ্রম বৃথা যাওয়ার সম্ভাবনা আছে। (প্রশ্নঃ আপনার গত ১০০ সার্চে কয়টা ফ্রি ডোমেইন ব্লগ পেয়েছেন?)
৪। এছাড়াও আরো কারণ আছে। [১]
এখন তাহলে কি ফ্রী ডোমেইন ব্যবহার করা যাবেনা? যাবে। কিন্তু সিরিয়াস কোনো কাজে নয়, স্রেফ পরীক্ষামূলক কোনো কাজে। একটা স্ক্রীপ্ট বানালেন, কয়েকদিনের জন্য টেস্ট করা দরকার, তখন ফ্রী ডোমেইন নিলেন। এটাই।
এখন আসি হোস্টিং-এ। হোস্টিং-এও উপরের একই কথা প্রযোজ্য। অনেক কোম্পানীই আজীবনের জন্য ফ্রি হোস্টিং দেয়। কিন্তু সমস্যা হল, ফ্রি হোস্টিং-এ ইউজারের সংখ্যা বেশি থাকার কারণে এগুলো সবসময়ই স্লো হয়। এছাড়াও কোম্পানীগুলো ফ্রি প্যাকেজে কম স্পীড বরাদ্দ রাখে। আর পেজ লোডিং টাইম SEO এবং ভিজিটর ধরে রাখার জন্য বড় একটা ফ্যাক্টর। বেশি লোডিং টাইমের কোনো ওয়েবপেজ যেমন সার্চ ইঞ্জিনগুলোও ভাল চোখে দেখেনা, তেমনি ভিজিটররাও দেখেনা। (প্রশ্নঃ সার্চ রেজাল্টের পেজ থেকে একটা সাইটে গেলেন, ফুল লোড হতে প্রায় মিনিটের মত লাগল, পরবর্তীতে আরো যাবেন সেখানে?। এসব বাদেও আরো অনেক কারণ আছে যার জন্য ফ্রি হোস্টিং নেওয়া উচিত নয়। [২]
একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একবার ফ্রি হোস্টিং থেকে ব্লগ বানালাম। কিছুদিন ব্লগে টিউন দিলাম, যদিও ভিজিটর বলতে গেলে আমি একাই :v তারপরও এডসেন্সে আবেদন করলাম। যেদিন আবেদন করলাম, তার পরদিন দেখি সাইট সাসপেন্ড। কারণ হল, আমি নাকি তাদের রিসোর্স বেশি খরচ করে ফেলেছি, আর এতে নাকি তাদের সম্পূর্ণ সার্ভার (entire server :v) স্লো হয়ে যায়। টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ নিলে আবার খুলে দিবে! (তাদের সার্ভার টাকা চেনে, টাকা দেখলে আর স্লো হয়না!)। টিকিট সাবমিট করলাম যে আমাকে একবারও ওয়ার্নিং দেয়া হয়নি, সাস্পেন্ড খুলে দিন। কয়েকদিন পর (!) রিপ্লাই পেলাম, অতিরিক্ত রিসোর্স কনজিউম করলে আবার সাস্পেন্ড করা হবে, তখন আর খুলে দেওয়া হবেনা, এবার খুলে দেওয়া হল। যাই হোক, সপ্তাহ খানেক পরে ইমেইল আসল, "Final warning, you site omuk[dot]com will be suspended." যথারীতি পরের দিন সাস্পেন্ডেড! ভাগ্য অত্যধিক মাত্রায় সহায় ছিল বলে এত কাহিনীর পরও এডসেন্সটা পেয়েছিলাম।
ফ্রী হোস্টিং-এর ক্ষেত্রেও একই কথা, শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রী হোস্টিং ব্যবহার করা যেতে পারে। এছাড়া নয়।
এবার আসি কপি-পেস্ট ব্লগিং-এর ব্যাপারে।

কিছু কিছু ব্লগে দেখলাম রান্নার রেসিপি থেকে শুরু করে উইন্ডোজ সেটআপ দেওয়া কলাকৌশল পর্যন্ত আছে। না, এটা ভাল আছে যদি ব্যক্তিগত ব্লগ হয়। কিন্তু ব্লগিং থেকে আয় করার ইচ্ছা থাকলে এটা বাদ দিন। যেকোনো একটা টপিক নিয়ে লিখুন। ব্লগে হাজার হাজার টিউন থাকতেই হবে এমন না, সপ্তাহে বা প্রতি ৩ দিনে একটা টিউন লিখুন। যে বিষয়ে লিখবেন ঐ বিষয়ে আগে জানুন, তারপর লিখুন।
আপনার ৫-১০ টা টিউন পড়তেই অনেক মানুষ আপনার ব্লগে যাবে যদি লেখাগুলো সমৃদ্ধ হয়। আর ইউনিক কন্টেন্ট সার্চ ইঞ্জিনগুলোর কাছে কেমন দামি তা না-ই বললাম। কপি-পেস্ট করে এসব সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার আশা করা একরম বোকামি। লেখার মত কোনো জ্ঞান না থাকলে আগে জানুন। এখনই লিখতে হবে এমন না। কপি-পেস্ট করে আমরা যেমন নিজের সময় অপচয় করি, তেমনি মূল লেখকের মৌলিক কাজকেও অসম্মান দেখাই।
টিউনটা লিখলাম যদি একজনও উপকৃত হয়, তাহলেই স্বার্থক। আমি নিজেও এসব করে অনেক সময় নষ্ট করেছি, স্রেফ জানতাম না বলে। তাই ব্যাপারটা শেয়ার করলাম। কারণ সময়ের মূল্য অনেক বেশি। অনেক খারাপ লাগে এই ভেবে, এসব না করলে হয়ত আরো ভাল পজিশনে থাকতে পারতাম :-) চাই না এমন কারো হোক।
ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। লেখায় কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন আশা করি। ধন্যবাদ সকলকে।

Writing: ইশতিয়াক আহমেদ

রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

আর গায়েব হবে না! টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড গুলো আপনাদের দিয়ে দিচ্ছি । সংগ্রহ করে রাখুনঃ

Grameenphone All Service type "Stop all" and send 2332

Grameenphone Welcome tune : Type "Stop" and send to 4000

Grameenphone Internet off *500*40#

Grameenphone Facebook Type "Stop" and send to 32665

Grameenphone Facebook USSD dial *325*22#

Grameenphone Mobile Twitting Type "Stop" and send to 9594

Grameenphone Call Block : Type "Stop CB" and send to 5678

Grameenphone Missed Call Alert write "STOP MCA" and send to 6222

Grameenphone Cricket Alert Service "Stop Cric" to 2002.

Grameenphone Sports service Type "STOP SN" and SMS to 2002.

Grameenphone Cricket service, type "STOP CR" and SMS to 2002.

Grameenphone Mobile Backup Write "Stop MB" and send to 6000

Grameenphone Buddy Tracker Type "Stop" and send to 3020

Grameenphone Music News Type "Stop BD " and send to 4001

Grameenphone Voice Chat dial 2828 and press 8.

Grameenphone Entertainment Box Type "Stop" and send to 1234

Grameenphone Ebill type "Ebill cancel" and send to 2000.

Grameenphone Job News type "STOP<space>JOBCATEGORY" to 3003.

Grameenphone Namaz timings: SMS "STOP N" to 2200.

Grameenphone Hadith sharif SMS "STOP H" to 2200.

Grameenphone Voice Mail Service Dial ##62# or ##67# or ##61# or ##21#

আজ

|

Visitors

Flag Counter

Popular Posts