প্রশ্ন- উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন- উত্তর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

ডিজাইন সম্পর্কি অনেক প্রশ্ন ও তার সমাধান। কিভাবে গ্রাফিকরিভারেরজন্য ডিজাইন করবেন? কিভাবে শিখবেন? কোথায় শিখবেন? ইত্যাদী


আসসালামু আলাইকুম,

প্রায়-ই সময়, বিশেষ করে প্রতি সপ্তাহেই ১০ থেকে ২০ জনের মত ফেইসবুকে ম্যাসেজ দেয় যে, কিভাবে ভাল ডিজাইন শিখবে বা ভাল মানের ডিজাইন করবে? আবার অনেকেই প্রশ্ন করে গ্রাফিক রিভারের জন্য কিভাবে ডিজাইন করবে? কি করলে ডিজাইন এপ্রুভ হবে? আবার অনেকে সাজেশন্সস চায় যে, কোথায় বা কোন ট্রেইনিং সেন্টারে ভাল মানের গ্রাফিক ডিজাইন শিখায়? এত প্রশ্নের উত্তর দিতে দিতে আর ভাল লাগে না। অনেকেই আমার কাছে আসতে রিকুয়েস্ট করে এইসব বিষয়ে তাই ডক লিখতে বসলাম। অনেকদিন যাবৎ ই একটা বিষয় নিয়ে লেখার চিন্তা করেও সময়, মন-মানষীকতা, পরিস্থিতি ইত্যাদী হয়ে ওঠে না। তাই আজকে বসেই পড়লাম।


ডিজাইন শিখার জন্য কোথায় যাবেন বা কোন জায়গা থেকে শিখবেন?

- অনেকেই ডিজাইন শিখার জন্য বিভিন্ন ট্রেইনিং সেন্টারে ভর্তি হন। আমাদের দেশের ট্রেইনিং সেন্টার গুলো শুধু মাত্র ফটোশপ, ইলাস্ট্রেটরের টুল গুলোর বেসিক ব্যবহার শিখায়। ফটোশপ ইলাস্ট্রেটরের টুলের ব্যবহার জানলেই ডিজাইনার হওয়া যায় না। ট্রেইনিং সেন্টারগুলো যা শিখায় তার চেয়ে অনেক ভাল ভাবে আপনি গুগল, অথবা ইউটিউব থেকে শিখতে পারেন। সেখান থেকে আপনি যা পাবেন , তা ট্রেনিং সেন্টার থেকেও পাবেন না। ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় স্কুল, যদি আপনি ঠিক মত ব্যাবহার করতে পারেন। প্রাথমিক পর্যায়ে আমার টিউটোরিয়াল গুলে ফলো করতে পারেন Basic Photoshop Tutorial youtube"


যেভাবে ভাল মানের ডিজাইন করবেন

- ভাল মানের ডিজাইন করার জন্য সর্ব প্রথম আপনাকে আত্নবিশ্বাসী হতে হবে এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে। কখনোই ধৈর্য হারালে চলবে না আর সর্বদা মনে মনে একটা জিনিস ঘুরাতে হবে , সেটা হচ্ছে -আমি ভাল ডিজাইন করতে পারবো, আমার থেকে অবশ্যই ভাল আইডিয়া বের হবে। আমার ক্রিয়েটিভিটি সবার থেকে আলাদা।-

এই চিন্তার মাধ্যমে আপনার মানষীক একটা প্রশান্তি কাজ করবে। আর যখনই আপনি মানষীকভাবে শান্তি পাবেন তখনই দেখবেন আপনার মাথা থেকে একটা একটা করে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসছে। ( এটা কোন অবাস্তব কথা নয়, বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন)

দ্বিতীয়ত-ডিজাইনটা সম্পূর্ণটা কালার এর উপরে ডিপেন্ট করে। কোন কালার এর সাথে কোন কালার ভার মিলবে, কোনটার সাথে কোনটা দিলে ডিজাইনটা ফুটে উঠবে এই সম্পর্কে একটু জ্ঞান রাখা । কালার সম্পর্কে ব্যাপক স্ট্যাডি করতে চাইলে গুগল মামার কাছে ডিজাইনকালারিং ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিলে অনেক আর্টিকেল পাবেন। ওই গুলো যদি একটু ধৈর্য করে পড়তে পারেন তাহলে দেখবেন আপনার ডিজাইনের অনেক জড়তা কেটে গেছে। 

( কয়েকদিনের মধ্যে ইনশা-আল্লাহ কালারিং এর উপরে কয়েকটা লিখা পোস্ট করবো । কালারিংটা একটা পর্বে শেষ করা সম্ভব না। সম্ভব হলে এখানেই লিখতাম )


তৃতীয়ত- প্রচুর পরিমাণে ভাল ভাল ডিজাইন ফলো করতে হবে। ভাল ডিজাইন পেতে হলে,,, সবচেয়ে বড় সহায়ক হচ্ছে www.graphicriver.net  অথবা www.dribbble.com এ ও দেখতে পারেন। প্রথমত হুবুহু একটা ডিজাইন দেখে ওইটার কপি আরেকটা করুন। এভাবে ২০ থেকে ৫০ টা ডিজাইন কপি করে ডিজাইন করুন ( কপি করা ডিজাইন কথনোই পোর্টফোলিও তে রাখার চেষ্ট করবেন না) । 
এই কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করে ভুল গুলো শুধরিয়ে নিতে পারেন। তবে কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করলে , যে ডিজাইন দেখে হুবুহু ডিজাইন করেছেন তার লিংক টাও অবশ্যই শেয়ার করবেন।এরপর আপনি যখন বিভিন্ন টুল, ইত্যাদীর পারফেক্ট ব্যাবহার আয়ত্ত করতে পারবেন তখন আপনি ২০ থেকে ৫০ টার মত ডিজাইন দেখে নিজের থেকে একটা ডিজাইন করার চেষ্টা করুন। প্রথমে একটু অস্বস্তি অস্বস্তি লাগবে,  আইডিয়া বের হতে চাইবে না।  কিন্তু যখন আপনি কয়েকটা ডিজাইন কমপ্লিট করবেন । এরপর দেখবেন আস্তে আস্তে অটোমেটিক ভাবে আপনার মাথা থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের হতে থাকবে। আমি এখনও ডিজাইন করার আগে কমপক্ষে ২০ টা ডিজাইন দেখি।  তাহলে আপনারা কেন পারবেন না।?


গ্রাফিকরিভারে এপ্রুভ করাবো কিভাবে?

- বর্তমান সময়ে গ্রফিকরিভার টা হচ্ছে সবচেয়ে বড় গ্রাফিক এলিমেন্ট মার্কেটপ্লেস। এখানে আপনার ডিজাইন এপ্রুভ করাতে হলে, প্রথমত উপরের কথা গুলো অক্ষরে অক্ষরে পালন করুন।  এরপর ,  আপনার চোখকে ডিজাইনারের চোখ থেকে একজন রিভিউয়ারে পরিনত করুন। ডিজাইন করার পরে তা সমালোচনার জন্য আরেক জনকে দেখান। এক্ষেত্রে ডিজাইন গ্রুপে শেয়ার করতে পারেন অথবা সবচেয়ে ভাল হয় ডিজাইনটা করার পরে কোন একজন মেয়ে মানুষকে তা দেখান। সে হোক আপনার বোন, আপনার স্ত্রী। কারণ মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশী এ্যাডভান্স। তারা আপনার ডিজাইনের একটা ফিডব্যাক দিবেই। যেই ফিডব্যাক দেয় সেই ভাবে আবার এডিট করুন।

-দ্বিতীয়ত- ডিজাইন করার পরে গ্রাফিক রিভারের অন্যান্য ডিজাইনের  কোয়ালিটির সাথে আপনার ডিজাইনের  কোয়ালিটি ( কালার, শেপ, টাইপোগ্রাফি)  ইত্যাদী খুব সুক্ষ ভাবে পর্যালোচনা করুন।  কখনোই নিজের ডিজাইনের প্রেমে পড়বেন না। মনে রাখবেন, আপনি যদি ডিজাইন করার পর আপনার ডিজাইনের প্রতি আসক্ত হয়ে যান,  তাহলে কখনোই ভাল মানের ডিজাইন করতে পারবেননা।  সর্বদা আপনার ডিজাইন ইউনিক করার অর্থাৎ সুন্দর এরং ক্রিয়েটিভ করার চেষ্ট করুন। কপি পেস্ট ডিজাইন কখনোই রিভারে আপলোড দিবেন না্।


-তৃতীয়ত- অনেকেই Behance বা  Dribbble থেকে ফ্রি ফাইল নামিয়ে কিছুটা চেঞ্জ করে রিভারে আপলোড দেয়। এরকম কখনোই করবেন না। হয়তো বা আপনার ওই ডিজাইনটা এপ্রুভ হবে,  কিন্তু রিপোর্ট যদি দেয় কেউ তাহলে কিন্তু গোমড় ফাঁস হয়ে যাবে এমনকি রিভারের আইডিটাও রিমুভ করে দিতে পারে।  ফ্রি ফাইল না নামালেও বিভিন্ন ওয়েব সাইট থেকে দেখা ডিজাইনও হুবুহ কপি মেরে রিভারে আপলোড দিবেন না। এক কথায় রিভারে কখনোই কপি পেস্ট ডিজাইন আপলোড দিবেন না। সর্বপরি নিজের মেধাকে বিকশিত করার চেষ্ট করুন।



ডিজাইন করতে হলে কি ভার আর্টিস্ট হতে হয়?- না ভাই, ভাল ডিজাইন করার জন্য ভাল আর্টিস্ট হওয়ার দরকার নাই । অাপনার আত্নবিশ্বাস , ইচ্ছাশক্তি এরং সঠিক গাইডলাইনই আপনাকে একজন ভাল মানের ডিজাইনার  হিসেবে গড়ে তুলবে।আজকে এই পর্যন্তই।আর ডিজাইন সম্পর্কে অারো কোন ধরনের প্রশ্ন থাকলে আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিবেন নির্দিধায়।আমি আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ

তাহমিদ হাসান
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে ভাল হয়, এইটা ৫ জনকে জিজ্ঞেস করলে মিনিমাম ১৫টা 
ডিফারেন্ট উত্তর পাওয়া যাবে। সকালে যদি বলে এইটা শিখো, রাতে বলবে ওইটা শিখো। আর
গরম হালকা একটু বেশি লাগলে বলবে অন্য আরেকটা শিখো।
প্রথম স্টেপ: মনে রাখতে হবে, এক লাফে তাল গাছে উঠতে পারবেন না। তাই প্রথমেই কোন একটা সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিংয়ের ৫টা বেসিক জিনিস শিখে ফেলতে হবে। এই পাঁচটা জিনিস হচ্ছে-


1.                 variable
2.                if else
3.                array
4.                for loop

5.                function


আপনাকে পাইথন বা জাভাস্ক্রিপ্ট থেকে শিখতে হবে এমন কোন কথা নাই। যদি হাতের কাছে 
অন্য কোন বই থাকে অথবা আশেপাশের কেউ অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শিখাতে 
পারে, তাইলে সেটাই শিখেন।
সেকেন্ড স্টেপ: বেসিক কনসেপ্টগুলা শেখার পরে আপনি যখন সেকেন্ড ধাপে উঠে যাবেন, তখন প্রোগ্রামিংয়ের বিভিন্ন 
অপশন আপনার কাছে খোলাসা হতে থাকবে। প্রথমেই ক্লিয়ার হতে হবে, প্রোগ্রামিং শিখার জন্য 
আপনি সুপার লেভেলের সিরিয়াস কিনা। প্রতিদিন কতটুকু ডেডিকেটেড সময় দিতে পারবেন? 
৫-১০ মিনিট ঢুসা মেরে পরের ৬ মাস খোঁজ খবর না থাকলে এই লাইনে আশাকরে কোন লাভ

নাই।


আপনি যদি ভোম্বল মার্কা স্টুডেন্ট হোন, পড়াশোনায় খুবই খারাপ, কোন রকম টেনেটুনে পড়াশোনা চালাতে খবর হয়ে যাচ্ছে। আপনার জন্য সহজ সমাধান হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এইচটিএমএল 

এবং সিএসএস শেখা। আপনার হাতে আরও কয়েক মাস সময় থাকলে, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা নিতে পারেন। নিজে নিজে ওয়েবসাইট বানাবেন। সিম্পল ওয়েবসাইট বানায় ফেলতে পারলে পিএইচপি শিখেন।


দ্রুত টাকা কামাইতে চাইলে আপনার শেখা উচিত ওয়ার্ডপ্রেস। কিভাবে কোন একটা ওয়ার্ডপ্রেস থিম 
নিয়ে সেটা এডিট করে ওয়েবসাইট আপলোড করে দেওয়া যায়। ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণা 
পাওয়ার পরে নেক্সট টার্গেট থাকতে হবে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে শিখা। মার্কেট-প্লেসে 
থিম সাবমিট করা।
যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হোন এবং মোটামুটি ৬ মাস সময় থাকলে পিএইচপি শিখেন। এক 

বছর সময় থাকলে পাইথন ইন ডেপথ শিখেন।


আর আপনি যদি কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হোন, তাহলে আমি বলব আপনি 
C, C++ টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করেন। তাইলে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো সম্পর্কে আপনার গভীর ধারণা হয়ে যাবে। আর আপনি যদি সিএসইতে তিন বছর ফাঁকিবাজি করে এখন লাস্ট ইয়ারে চলে আসছেন, ৬ মাস কি ১ বছর সময় আছে, দ্রুত একটা 
চাকরি পাওয়া লাগবে, তাহলে আপনি জাভা বা c# বা পিএইচপি শিখে দ্রুত চাকরি পাওয়ার
জন্য চেষ্টা করতে হবে।

আপনি যদি স্মার্ট টাইপের কেউ হোন, তাইলে গুঁতায় গাতায়া অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্ট বা জাভা শিখে ফেলতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট দাড়া করায়া ফেলতে হয়, সেটা শিখে ফেলতে পারেন।
থার্ড স্টেপ: কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ইন ডেপথ জানতে হলে প্রথমেই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বাংলায় একটা বই জোগাড় করে আগা গোঁড়া কয়েকবার পড়ে ফেলতে হবে। 
বইয়ের ভিতরে অনেকগুলা উদাহরণ দেওয়া থাকবে। সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে অনেকগুলা আপনি নিজে মেলাতে পারবেন না।সেগুলা ফেসবুকে বিভিন্ন প্রোগ্রামিংয়ের গ্রুপে দিয়ে লোকজনের হেল্প চাইতে হবে।
প্রথম যে বইটা পড়ছেন সেটা মোটামুটি আয়ত্তে চলে আসলে গুগলে বা ইউটিউবে গিয়ে বাংলায়
ওই একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে টিউটোরিয়াল খুঁজে বের করতে হবে। সেগুলো কয়েকদিন প্র্যাকটিস করার পরে ইংরেজি বিভিন্ন টিউটোরিয়াল বা ওয়েবসাইট থেকে জিনিসগুলো সম্পর্কে 
আরও ক্লিয়ার ধারণা নিতে হবে। তারপর আপনার মোটামুটি ধারণা হয়ে গেলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ছোটখাটো সফটওয়্যার বা ওয়েবসাইট বানায় ফেলতে হবে। 



ফোর্থ স্টেপ: লাস্ট হচ্ছে বাংলাদেশে অনেকগুলা প্রোগ্রামিংয়ের গ্রুপ আছে যারা মাসে দুই 
একবার কোন এক জায়গায় মিলিত হয় এবং প্রোগ্রাম নিয়ে আলোচনা করে, সেগুলোতে যেতে 
হবে এবং অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোমতো শিখলেই অন্য যেকোনো আর একটা প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজে সুইচকরা জাস্ট ওয়ান টুয়ের ব্যাপার।

Source: (JHANKAR MAHBUB)

সোমবার, ২৫ মে, ২০১৫


ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কারনে ডোমেইন কিনতে চাচ্ছেন কিন্তু ভাল ডোমেইন নেইম নির্বাচন করাটা অনেক সময় পেইনফুল হয়ে যায়। নিজে নিজে ব্রেইস্ট্রোমিং করলেন অথবা পরিচিত কারো থেকে নেইম সাজেশন চেয়ে পরে দেখলেন ডোমেইন নেইমটি পূর্বেই কেউ বুক করে রেখেছে। আর তাই এ সমস্যা সমাধানে আজ আপনাদের নিকট শেয়ার করছি পারফেক্ট ডোমেইন নেইম সাজেশন পাওয়ার দরকারি কয়েকটি টুলস –
১. Domize - https://domize.com/
২. Squurl - http://www.squurl.com/
৩. Domainr - https://domainr.com/
৪. DomainsBot - http://www.domainsbot.com/
৫. Dot-o-mator - http://www.dotomator.com/
৬. Bust a Name - http://www.bustaname.com/
৭. Nameboy - http://www.nameboy.com/
৮. Domaintyper - https://domaintyper.com/
৯. Wordoid - http://wordoid.com/
১০. Sedo - https://sedo.com/
পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না 😊

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫



প্রশ্নঃ

    কোনও মেনু আইটেম এর লিঙ্ক হিসেবে কোনও ডিভ আইডি দিলে ওই মেনু আইটেম এ ক্লিক করলে ওই ডিভ টি আসে। কিন্তু আমি চাচ্ছি যে ডিভ টি খুব আস্তে এনিমেটেড হয়ে আসুক। এটা কিভাবে করবো? প্লিজ এক্সপার্ট ভাইয়েরা হেল্প করুন।



উত্তরঃ

আপনার এইচটিএমএল টেমপ্লেট এর ফুটারে এই কোডটি দিয়ে দিন। আর কিছু করতে হবে না।

*নিচে দেখুন এক জায়গায় 1200 লিখা আছে, ঐ খানে মান পরিবর্তনের মাধ্যমে গতি কমাতে/বাড়াতে পারবেন।



$(document).ready(function(){

$('a[href*=#]:not([href=#])').click(function() {

if (location.pathname.replace(/^\//,'') == this.pathname.replace(/^\//,'') && location.hostname == this.hostname) {

var target = $(this.hash);

target = target.length ? target : $('[name=' + this.hash.slice(1) +']');

if (target.length) {

$('html,body').animate({

scrollTop: target.offset().top

}, 1200);

return false;

}

}

});

});

আজ

|

Visitors

Flag Counter

Popular Posts